Tips Bangladesh

It's Bengali version Popular Tips And Tricks Website

Showing posts with label Questions and answers. Show all posts
Showing posts with label Questions and answers. Show all posts

Nov 3, 2017



প্রায় অর্ধেক প্রাপ্ত বয়স্ক পুরুষ মনে করেন তাদের পুরষাঙ্গ অনেক ছোট । বিশ্বজুড়ে সাধারনত উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে ৪.৭ থেকে ৬.৩ ইঞ্চি। অনেকের মতে পেনিসের গড় দৈর্ঘ্য ৫.১-৫.৯ ইঞ্চি। তবে লিঙ্গের আকার ব্যাক্তি এবং অঞ্চলভেদে অনেক পার্থক্য দেখা যায়। বিরল ক্ষেত্রে পারিবারিক (জেনেটিক) এবং হরমোন জনিত সমস্যার কারনে ৩ ইঞ্চির চেয়েও অনেক ছোট লিঙ্গ দেখা যায়। চিকিত্সা শাস্ত্রে এটি মাইক্রোপেনিস নামে পরিচিত। তবে পেনিস ৪ (চার) ইঞ্চি হলেই স্ত্রীকে অর্গাজম দিতে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয়। অনেকের ক্ষেত্রে প্রোষ্টেইট ক্যান্সার অপারেশান সহ নানা রোগের কারনে লিঙ্গের আকার ছোট হয়ে যেতে পারে।

Sep 30, 2017



অধীনস্থদের কাছ থেকে কাজ যথাযথ ভাবে আদায় করে নেয়া এবং তাদের নিজেদের কাজে সন্তুষ্ট করে রাখতে একটি প্রতিষ্ঠানের বড় কর্তাকে অবশ্যই তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদেরকে অনুপ্রাণিত করতে হবে। এজন্য নিচে ৫টি উপায় উল্লেখ করা হলো।
১) অনুপ্রেরণাদায়ক কাজের পরিবেশ তৈরি করা:
সর্বপ্রথম এমন একটি কাজের পরিবেশ তৈরি করতে হবে, যা আপনার অধীনস্থদের কঠোর পরিশ্রম করতে আগ্রহী করবে। সব সময় এমনটি যেন না হয় যে সকল কর্মকর্তা-কর্মচারী একই স্থানে খোলামেলা পরিবেশে একসাথে কাজ করবে; কারণ কাজে মনোযোগ দেয়ার জন্য অনেক সময় একাকীত্ব ও পৃথক কক্ষের প্রয়োজন হয়। এছাড়াও আপনার প্রতিষ্ঠানের আনুষঙ্গিক বিষয়সমূহ যেমন: দেয়ালের রঙ, আসবাবপত্র ইত্যাদিতে দৃষ্টিনন্দন পরিবর্তন নিয়ে আসতে হবে।
অনুপ্রেরণাদায়ক একটি কাজের পরিবেশ তৈরির জন্য আপনাকে আপনার কাজের স্বচ্ছতা যেমন: অধীনস্থদের সাথে আপনার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশাগুলো নিয়ে আলোচনা করুন এবং সব সময় তাদের উদাহরণ দেয়ার চেষ্টা করুন।
২) ব্যবসায়িক ক্ষেত্রে সফল ব্যক্তিদের আমন্ত্রণ জানানো:
অধীনস্থদের উৎসাহ প্রদান করতে আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তা যারা নিজ নিজ ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন তাদের আমন্ত্রণ করে নিয়ে আসতে পারেন। নিজেকে সফল ব্যক্তি হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করতে তারা যে সকল উপায় অবলম্বন করেছেন তা আপনার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের পেশা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তাদের উন্নত করতে আপনি অত্যন্ত কম খরচে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে তাদের উৎসাহ প্রদান করতে পারেন। এক্ষেত্রে কৌশল হিসেবে প্রশিক্ষণের সাথে বিনামূল্যে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করতে পারেন। মনে রাখবেন, এতে আপনার ক্ষতির কোন সম্ভাবনা নেই বরং লাভই বেশী হবে।
৩) অধীনস্থদের সাথে আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা:
আপনার প্রতিষ্ঠানের মূলধন, বিনিয়োগ, আয়, ব্যয়, লাভ, ক্ষতি ইত্যাদি বিষয় নিয়ে আপনার অধীনস্থদের সাথে খোলামেলা আলোচনা করুন। আপনি চিন্তাও করতে পারবেন না তাদের উদ্বুদ্ধ করতে এটা কত কার্যকর ভাবে কাজ করতে পারে।
৪) প্রণোদনা (Incentive) দান করুন:
কর্মক্ষেত্রে আপনার অধীনস্থদের উদ্দীপনা সৃষ্টির জন্য আপনি তাদের প্রণোদনা দিতে পারেন। তাদের দক্ষতা ও নিষ্ঠার জন্য পদোন্নতি প্রাপ্তির উপলক্ষে কোন অনুষ্ঠান উদযাপন থেকে শুরু করে এ প্রণোদনা হতে পারে তাদেরকে কেবলমাত্র সাদামাটা ধন্যবাদ বলা পর্যন্ত। আপনি আপনার অধীনস্থদের “মাসের সেরা কর্মকর্তা / কর্মচারী” পুরষ্কার দিতে পারেন। তারা যে প্রশংসার যোগ্য তাদের আপনি সে প্রশংসাই করা উচিৎ।
৫) আপনার অধীনস্থদের সাথে নিয়মিত কথা বলুন:
আপনার অধীনস্থদের বিরক্তি বোধ তাদের অনুপ্রাণিত না হওয়ার পিছনে একটা কারণ হতে পারে। তাই কাজের ক্ষেত্রে তাদের পরামর্শ গ্রহণ করুন, কিভাবে কাজটিকে আরো আকর্ষণীয় করা যায় তা একটু ভেবে দেখুন, আপনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে আরো বাস্তবসম্মত করে তুলন। আপনার প্রতিষ্ঠানের এমন লক্ষ্য ও উদ্দেশ্য থাকা ঠিক হবে না যা বাস্তব সম্মত নয়।
প্রশ্ন: জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব নবজাতকের চুল ফেলে দেওয়া উচিত—এ ধারণা কি ঠিক?
উত্তর: মাতৃগর্ভে শিশু যে উষ্ণতায় থাকে, বাইরে তা পায় না ও পরিবেশের তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগে। ত্বকের প্রায় এক-তৃতীয়াংশ মাথার চুল দিয়ে ঢাকা থাকে ও তাপ সংরক্ষণ করে। কমপক্ষে দেড় মাসের আগে চুল না ফেলাই ভালো। এ চুল অপবিত্র—এমন ধারণাটি কুসংস্কারমাত্র। প্রয়োজনে স্বাভাবিক জন্মের তিন দিন পর এবং কম ওজনের কম সময়ে ভূমিষ্ঠ শিশুর এক মাস পর গোসল দিয়ে মাথার চুল পরিষ্কার করে দিতে হবে।
প্রশ্ন: রুটি খেলে বেশি কোষ্ঠকাঠিন্য হয়—এই কথা কি ঠিক?
উত্তর : অনেকেই বলেন, ভাত খেলে কাষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না কিন্তু রুটি খেলেই হয়। এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভাত ও আটাতে একই উপাদান প্রায় একই পরিমাণে থাকে। আঁশ বা ফাইবার আটায় বিশেষ করে লাল আটায় বেশি এবং এটি বরং কোষ্ঠকাঠিন্য দূর করতেই সহায়ক। তবে রুটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও পানি পান করা উচিত।
প্রশ্ন: সন্তান ধারণের নয় মাস সময়ে স্বাভাবিক কতটুকু ওজন বৃদ্ধি পতে পারে?
উত্তর: স্বাভাবিকভাবে গর্ভধারণের পুরো সময়ে গর্ভস্থ শিশু, বড় হয়ে যাওয়া জরায়ু, জরায়ুর পানি ইত্যাদি মিলে দেহের ওজন আগের চেয়ে ১০ থেকে ১২ কেজি বৃদ্ধি পাওয়ার কথা। ১০ কেজির কম হলে বুঝতে হবে মা বা শিশু অপুষ্টিতে ভুগছে বা শিশু খুব ছোট। আবার ১৫ কেজির বেশি বেড়ে যাওয়াও অস্বাভাবিক। মাসে মাসে ওজন বৃদ্ধির হার লক্ষ করার মাধ্যমে বিষয়টা খেয়াল করা যায়।
প্রশ্ন: শীতে নিয়মিত মোজা পরলে পায়ে যে দুর্গন্ধ হয়, তা কীভাবে রোধ করা যায়?
উত্তর: শীতকালে সাধারণত মোজা ও বন্ধ জুতা বেশি পরা হয়। এ জন্য পায়ে বাতাস কম লাগে ও পায়ে দুর্গন্ধ হয়। এটি রোধ করতে প্রথমত, পা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মোজা নিয়মিত পরিবর্তন ও পরিষ্কার করতে হবে। এতে উপকার না পেলে প্রতিদিন এক গামলা পানিতে দু-তিনটি পটাশিয়ামের দানা দিয়ে হালকা বেগুনি রঙের দ্রবণ তৈরি করে এর মধ্যে ১৫ মিনিট হাত-পা ডুবিয়ে রাখতে পারেন। তাহলে আর পায়ে দুর্গন্ধ থাকবে না।
প্রশ্ন: গর্ভবতী মায়েদের বাঁ দিকে কাত হয়ে শুতে বলা হয় কেন?
উত্তর: আমাদের পেটের ডান দিকে থাকে বৃহৎ শিরা ইনফিরিয়র ভেনাকাভা, যা শরীরের নিচের অংশ থেকে রক্ত হূৎপিণ্ডে চালান করে। গর্ভকালে ভারী পেট নিয়ে ডান দিকে কাত হয়ে শুয়ে থাকলে এই শিরার ওপর চাপ পড়ে ও রক্ত সংবহন ব্যাহত হয়। তারচেয়ে বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকলে রক্ত সংবহন বাড়ে, ফলে শিশুর শরীরেও রক্ত বেশি সঞ্চালিত হতে পারে, তাছাড়া পায়ে পানি জমাটাও কমে। তাই পাঁচ মাসের পর থেকে মাকে অন্তত কয়েক ঘণ্টা বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকতে বলা হয়।
প্রশ্ন: পানি বেশি খেলে কিডনি ভালো থাকে—এই ধারণা কি ঠিক?
উত্তর: একজন মানুষের পানি কতটুকু খেতে হবে, তা নির্ভর করে তার কাজের ধরন, দেহের আকার, পরিবেশ, আবহাওয়া ইত্যাদির ওপর। আর পানির চাহিদা বোঝার জন্য মস্তিষ্কে আছে পিপাসাকেন্দ্র, যা ঠিক করে দেয় কখন কতটুকু পানি পান করতে হবে। তাই মস্তিষ্ক যতক্ষণ কাজ করছে, ততক্ষণ পানির অভাবে জটিলতা সৃষ্টির অবকাশ নেই। আর পানি বেশি খেলেই যে কিডনি ভালো রাখা সম্ভব, তাও পুরোপুরি ঠিক নয়; যদিও পর্যাপ্ত পানি পান মূত্রের ঘনত্ব স্বাভাবিক রাখে এবং সংক্রমণ রোধ করে। কিন্তু কিডনি খারাপ হওয়ার পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। যেমন: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা কিছু ইমিউন রোগ, যা পানি খেয়ে রোধ করা সম্ভব নয়।
প্রশ্ন: বিদ্যালয়ে শাস্তি হিসেবে শিশুদের মারধর করলে কী কী সমস্যা হতে পারে?
উত্তর: প্রথমত বিদ্যালয়ে যেতে অনীহা, যাওয়ার সময় কান্নাকাটি, বিশেষ কোনো শিক্ষকের প্রতি ভয় (ফোবিয়া) হয়। কারও কারও কনভারশন
ডিসঅর্ডার (যেমন: হঠাৎ পেটব্যথা, বমি, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো অবস্থা) হতে পারে। আবার কেউ কেউ দীর্ঘমেয়াদি বিষণ্নতায় আক্রান্হতে পারে।
প্রশ্ন: মাখন খাওয়া ভালো নয়, কিন্তু ভোজ্যতেলে তৈরি মার্জারিন তেমন ক্ষতিকর নয়— এই ধারণা কি ঠিক?
উত্তর: ভোজ্যতেলকে যখন বিশেষ রাসায়নিক উপায়ে জমাট করা হয়, তখন এটি ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। এই ট্রান্স ফ্যাট রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বাড়ায় বলে প্রমাণিত হয়েছে। মার্জারিন, কেক, পেস্ট্রি ও বেকারির খাবারে এই উপায়ে ভোজ্যতেল ব্যবহূত হয়। এটি রক্তে চর্বির পরিমাণ বাড়ায় এবং হূদেরাগ, ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদির ঝুঁকি বাড়ায়। তাই মার্জারিন ক্ষতিকর নয় ভেবে বেশি খাওয়া যাবে না।
প্রশ্ন: মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে, এই ধারণা কি ঠিক?

উত্তর: মাসিক বন্ধ হওয়ার সঙ্গে মোটা হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর হরমোনের মাত্রা কমে যায়। এ কারণে হূদেরাগের ঝুঁকি বাড়ে। তা ছাড়া এই বয়স, অর্থাৎ ৪৫ থেকে ৫০ বছর বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বৃদ্ধির ঝুঁকি বাড়ে। তাই এ সময় খাদ্যনিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সঠিক ওজন বজায় রাখা উচিত।  ডা. রোনা লায়লা, বারডেম হাসপাতাল।
প্রশ্ন: নবজাতকের জন্ডিস হলে কি বুকের দুধ খাওয়ানো যাবে?
উত্তর: নবজাতক বা শিশুদের জন্ডিস অনেক কারণেই হতে পারে। সে ক্ষেত্রে সঠিক চিকিৎসা নিতে হবে। কিন্তু কোনো অবস্থায়ই শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা যাবে না। শিশুকে নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পর পর বুকের দুধ খাওয়াতে হবে। বিশেষ করে নবজাতকের ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক জন্ডিসের মূল চিকিৎসাই হচ্ছে শিশুকে নিয়মিত ও পর্যাপ্ত বুকের দুধ খাওয়ানো।
প্রশ্ন: রুটি ও নানরুটি খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি?
উত্তর: অবশ্যই আছে। বাড়িতে তৈরি রুটিতে আটা ও লবণ ছাড়া আর কিছুই নেই। আটায় আঁশ বা ফাইবারও বেশি। কিন্তু নানরুটি তৈরির সময় ময়দা, ঘি বা ডালডা, কলা ইত্যাদি মেশানো হয়। ময়দায় আঁশের পরিমাণও কম। তাই যাঁরা ওজন, শর্করা বা চর্বি কমাতে চান, তাঁদের জন্য হাতে বেলা রুটিই শ্রেয়।
প্রশ্ন: নবজাতক শিশুর দিন-রাতের ঘুমচক্র ঠিক হতে কত দিন সময় লাগে?
উত্তর: জন্মের পর শিশুরা সাধারণত দুই থেকে ছয় মাস বয়স পর্যন্ত দিনে গড়ে ১৪ থেকে ১৬ ঘণ্টা ঘুমায়। পাঁচ-ছয় মাস বয়স হওয়ার পর ঘুমের ছন্দে একটি পরিণত ভাব আসে। শিশুরা রাত জাগলে তাই ধৈর্য না হারিয়ে অপেক্ষা করুন। এমনিতে টানা চার ঘণ্টা ঘুমিয়ে থাকা পর্যন্ত শিশুকে জাগানো উচিত নয়। এর বেশি ঘুমালে হালকা সুড়সুড়ি দিয়ে জাগিয়ে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করুন। পেট ভরে গেলে সে আবারও নিবিড় ঘুমে তলিয়ে যাবে।
প্রশ্ন: সাধারণ ব্যথা ও প্রসব বেদনার মধ্যে কীভাবে ফারাক করা যায়?
উত্তর: গর্ভাবস্থার শেষ দিকে প্রায়ই পেট শক্ত হয়ে কিছু পেটব্যথা হয়। এই ব্যথা কিছু বিশ্রাম নিলে বা ওষুধ খেলে কমেও যায়। কিন্তু প্রসব বেদনা পেছন দিক থেকে সামনে বা তলপেটে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর পর উঠতে থাকে। এর তীব্রতা কমে না বরং বাড়তেই থাকে আর দুই ব্যথার মধ্যবর্তী ফাঁকটুকুও কমতে থাকে। কোনো ওষুধে বা বিশ্রামে চলে যায় না। এমন হলে তবে বুঝতে হবে ব্যথা শুরু হয়েছে। এর সঙ্গে পানি ভেঙে গেলে আর কোনো সন্দেহই থাকবে না।
প্রশ্ন: শীতকালের রোদ ত্বকের জন্য ক্ষতিকর নয়—এই ধারণা কি ঠিক?
উত্তর: ধারণাটি ঠিক নয়। বরং গরমকালের রোদের চেয়ে শীতের রোদে ত্বকের ক্ষতির আশঙ্কা বরং বেশি। রোদের প্রখরতা কম থাকায় শীতের রোদে সবাই একটু বেশি সময় কাটায়। এতে সানবার্ন হওয়ার আশঙ্কা বেশি থাকে। আবার রোদের তীব্রতা কম থাকা এবং বায়ুমণ্ডলে জলীয়বাষ্প কম থাকার কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি অনেকটা সরাসরি ত্বকের সংস্পর্শে আসে যা ত্বকের জন্য ক্ষতিকর। সে ক্ষেত্রে শীতকালের নরম আরামদায়ক রোদেও বাইরে বের হলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত।
প্রশ্ন: করলা, চিরতার রস, ঘৃতকুমারীর রস ইত্যাদি খেলে কি রক্তে শর্করা বা চর্বি কমে?
উত্তর: এ ধরনের সবজি বা লতাপাতার ভেষজ গুণের জন্য ডায়াবেটিক, উচ্চরক্তচাপ ও রক্তে চর্বির আধিক্য আছে, এমন রোগীরা প্রায়ই সেবন করে থাকেন। তবে এসব উপকার পেতে কতটুকু মাত্রায় বা কতবার খেতে হবে তার কোনো বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত নেই। অতিমাত্রায় কোনো ভেষজ উদ্ভিদের উপাদান যকৃত বা কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে। তাই কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত নয়। আর দশটা সবজি খাওয়ার মতো করে এগুলোও গ্রহণ করা যাবে, তবে ওষুধ হিসেবে ব্যবহারের কোনো দিক নির্দেশনা এখনো নেই।
প্রশ্ন: চোখের সমস্যার কারণে কি মাথা ব্যথা হতে পারে?
উত্তর: অনেক কারণেই মাথা ব্যথা হতে পারে। দৃষ্টিশক্তিতে সমস্যা থাকলে মানুষকে কষ্ট করে দেখতে হয় বলে চোখ ব্যথা হয়। সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। বিশেষ করে মাইনাস পাওয়ারের সমস্যায় দূরের জিনিস দেখতে ও প্লাস পাওয়ারের সমস্যায় কাছের জিনিস দেখতে বা পড়তে গেলে মাথা ব্যথা হতে পারে। শিশুদের বেলায় স্কুলের পর বা বাড়িতে পড়াশোনার পর চোখ ও মাথা ব্যথা করলে বা পাঁচ বছর বয়সের নিচে মাথা ব্যথা হলে অবশ্যই চোখ পরীক্ষা করানো উচিত।
প্রশ্ন: শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় কি জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া যাবে?
উত্তর: জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে বুকের দুধের পরিমাণ কমে যেতে পারে, এ ছাড়া শিশুর ওপর অন্য কোনো প্রতিক্রিয়া নেই। তাই প্রথম ছয় মাস যখন শুধু বুকের দুধ খাওয়াতে বলা হয়, সে সময় বড়ি না খেয়ে অন্য কোনো পদ্ধতি, যেমন কনডম ব্যবহার করা যায়। ছয় মাস পর যখন অন্য খাবার শিশুকে দেওয়া হবে, তখন বড়ি শুরু করতে পারেন। তার পরও প্রথম থেকেই কেবল প্রজেস্টেরন আছে এমন মিনিপিল খেতে কোনো বাধা নেই।
প্রশ্ন: শিশুদের প্যারাসিটামল মুখে খাবার সিরাপ ও পায়ুপথে ব্যবহারের সাপোজিটরির মধ্যে কার্যকারিতার পার্থক্য আছে কি?
উত্তর: নেই। দুটোই একই উপাদান, অর্থাৎ এসিটামিনোফেন দিয়ে তৈরি। কেবল দেহে প্রবেশের পথটি আলাদা। অনেকের ধারণা, সাপোজিটরি সিরাপের চেয়ে বেশি কার্যকর। জ্বর বেশি হলে সিরাপ না দিয়ে সাপোজিটরি দেওয়া উচিত। কিন্তু আসলে কার্যকারিতা বা নিরাপত্তার দিক দিয়ে সিরাপ বা সাপোজিটরি একই ধরনের। তবে কোনো শিশু যদি বারবার বমি করে ওষুধ ফেলে দেয় বা গিলতে না পারে, সে ক্ষেত্রে মুখে খাবার সিরাপের বদলে সাপোজিটরি ব্যবহারই শ্রেয়।