Tips Bangladesh

It's Bengali version Popular Tips And Tricks Website

Showing posts with label প্রশ্ন এবং উত্তর. Show all posts
Showing posts with label প্রশ্ন এবং উত্তর. Show all posts

Sep 30, 2017

রক্তের গ্রুপ স্বামী স্ত্রীর অনাগত সন্তানের জীবন ঝুঁকির কারণ হতে পারে, এটা বর্তমান যুগে আমরা সবাই মোটামোটি জানিই, তবে কতটুকু সঠিক জানি এ নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে । চলুন, বিস্তারিত জানা যাক। 


রক্তকে প্রধানত ২ গ্রুপে বিভক্ত করা হয়। 
এ বি ও সিস্টেম (ABO system) : এরা রক্তের গ্রুপ নির্ধারণ করে। যেমনঃ ‘এ’(A), ‘বি’(B), ‘এবি’(AB) এবং ‘ও’(O)।
আর এইচ ফ্যাক্টর (Rh factor) : এরা নির্ধারণ করে রক্তের গ্রুপ পজিটিভ হবে না নেগেটিভ। যেমনঃ A+, A-, B+, B-, AB+, AB-, O+ এবং O- ।

Rh ফ্যাক্টর কেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : Rh নেগেটিভ গ্রুপের ব্যক্তির শরীরে যদি Rh পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া হয় তাহলে প্রাথমিক অবস্থায় কিছু হবে না। এই পজিটিভ রক্তের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। ফলে ২য় বার যদি আবার পজিটিভ রক্ত দেয়া হয় তাহলে রক্তের কোষগুলো ভেঙ্গে যাবে যার ফলে ব্যক্তি জ্বর, কিডনি ফেইল বা হঠাৎ মৃত্যুর দিকে অগ্রসর হতে পারে।
স্বামী স্ত্রীর রক্ত কেমন হওয়া উচিত : স্বামী ও স্ত্রীর রক্তের Rh এক রকম থাকতে হবে। স্বামীর Rh পজিটিভ হলে স্ত্রীরও Rh পজিটিভ হতে হবে। নেগেটিভ হলে নেগেটিভ। স্বামীর Rh পজিটিভ হলে স্ত্রীর Rh নেগেটিভ হওয়া যাবেনা। তবে স্ত্রীর Rh পজিটিভ হলে আর স্বামীর Rh নেগেটিভ হলেও কোন সমস্যা নেই। স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সমস্যা হয় না।
স্বামীর রক্তের গ্রুপ    স্ত্রীর রক্তের গ্রুপ      সন্তানের অবস্থা

পজিটিভ (+)              পজিটিভ (+)              সুস্থ সন্তান
নেগেটিভ (-)              নেগেটিভ (-)              সুস্থ সন্তান
নেগেটিভ (-)              পজিটিভ (+)              সুস্থ সন্তান
পজিটিভ (+)              নেগেটিভ (-)              প্রথম সন্তান সুস্থ, বাকীরা মৃত


স্ত্রীর Rh নেগেটিভ আর স্বামীর Rh পজিটিভ হলে কি সমস্যা হতে পারে :
স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর নেগেটিভ হলে স্ত্রীর শরীরে “লিথাল জিন (Lethal Gene)” বা “মারন জিন” নামক একটি জিন তৈরি হয় যা জাইগোট সৃষ্টিতে বাধা দেয় অথবা মেরে ফেলে। ফলে মৃত বাচ্চার জন্ম হয়।যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে সাধারনত বাচ্চার রক্তের গ্রুপ ও পজিটিভ হবে। যখন কোনো নেগেটিভ রক্তের গ্রুপের মা পজিটিভ ভ্রুন(Fetus) ধারন করে তখন সাধারনত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু প্রসবের সময় পজিটিভ ভ্রুন রক্তের প্লাসেন্টাল ব্যারিয়ার(placental barrier) ভেদ করে এবং প্লাসেন্টাল ডিসপ্লেসমেন্ট(placental displacement) এর সময় মায়ের শরীরে প্রবেশ করে। প্রসবের সময় মায়ের শরীরে যে রক্ত প্রবেশ করে, তা প্রসব হওয়ার কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে Rh এন্টিবডি তৈরী করবে। যখন মা দ্বিতীয় সন্তান বহন করে, তখন যদি তার ভ্রুনের রক্তের গ্রুপ পুনরায় পজিটিভ হয় তাহলে মায়ের শরীরে আগে যে Rh এন্টিবডি তৈরী হয়েছিলো সেটা প্লাসেন্টাল ব্যারিয়ার ভেদ করে বাচ্চার শরীরে প্রবেশ করে। যখন ভ্রুনের শরীরে Rh অ্যান্টিবডি ঢুকবে তখন লোহিত রক্ত কনিকা(RBC) জমাট বেধে ভেঙ্গে যাবে। একে মেডিকেলের ভাষায় আর এইচ এর অসামঞ্জস্য(Rh incompatibility) বলে।

স্বামীর ব্লাডগ্রুপ পজিটিভ হলে, বাচ্চার জন্মের পরপরই বাচ্চার ব্লাডগ্রুপ পরীক্ষা করতে হবে। যদি নেগেটিভ হয় মায়ের মত, তবে কিছু করার দরকার নায়। আর পজিটিভ হলে এন্টি ডি ইনজেকশন নিতে হবে ডেলিভারির ৭২ ঘণ্টার মধ্যে। তাই বিয়ের আগে হবু বর কণের রক্ত পরীক্ষা করে নেয়া উচিত এবং উভয়েরই একই আরএইচ ফ্যাক্টরভুক্ত অর্থাৎ হয় উভয়ই আরএইচ পজেটিভ নয়তো উভয়েরই আরএইচ নেগেটিভ দম্পতি হওয়া উচিত ।
পরিশেষে বলা যায় রক্ত দান বা গ্রহণ করার সময় বা বিয়ের আগে রক্ত পরীক্ষার সময় শুধু রক্তের গ্রুপই নয় রক্তের আরএইচ ফ্যাক্টর নির্ণয় এবং রক্তে জীবাণুর উপস্থিতি সম্বন্ধেও পরীক্ষা করা উচিত । জরুরী রক্ত গ্রহণ বা দানের দরকার হলে দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ জানা না থাকলে ও এবং আরএইচ নেগেটিভ রক্ত গ্রহণ বা দান করাই উত্তম।

অনুপ্রেরণা : গবেষণা ও ইন্টারনেট 
প্রশ্ন: জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব নবজাতকের চুল ফেলে দেওয়া উচিত—এ ধারণা কি ঠিক?
উত্তর: মাতৃগর্ভে শিশু যে উষ্ণতায় থাকে, বাইরে তা পায় না ও পরিবেশের তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগে। ত্বকের প্রায় এক-তৃতীয়াংশ মাথার চুল দিয়ে ঢাকা থাকে ও তাপ সংরক্ষণ করে। কমপক্ষে দেড় মাসের আগে চুল না ফেলাই ভালো। এ চুল অপবিত্র—এমন ধারণাটি কুসংস্কারমাত্র। প্রয়োজনে স্বাভাবিক জন্মের তিন দিন পর এবং কম ওজনের কম সময়ে ভূমিষ্ঠ শিশুর এক মাস পর গোসল দিয়ে মাথার চুল পরিষ্কার করে দিতে হবে।
প্রশ্ন: রুটি খেলে বেশি কোষ্ঠকাঠিন্য হয়—এই কথা কি ঠিক?
উত্তর : অনেকেই বলেন, ভাত খেলে কাষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না কিন্তু রুটি খেলেই হয়। এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভাত ও আটাতে একই উপাদান প্রায় একই পরিমাণে থাকে। আঁশ বা ফাইবার আটায় বিশেষ করে লাল আটায় বেশি এবং এটি বরং কোষ্ঠকাঠিন্য দূর করতেই সহায়ক। তবে রুটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও পানি পান করা উচিত।
প্রশ্ন: সন্তান ধারণের নয় মাস সময়ে স্বাভাবিক কতটুকু ওজন বৃদ্ধি পতে পারে?
উত্তর: স্বাভাবিকভাবে গর্ভধারণের পুরো সময়ে গর্ভস্থ শিশু, বড় হয়ে যাওয়া জরায়ু, জরায়ুর পানি ইত্যাদি মিলে দেহের ওজন আগের চেয়ে ১০ থেকে ১২ কেজি বৃদ্ধি পাওয়ার কথা। ১০ কেজির কম হলে বুঝতে হবে মা বা শিশু অপুষ্টিতে ভুগছে বা শিশু খুব ছোট। আবার ১৫ কেজির বেশি বেড়ে যাওয়াও অস্বাভাবিক। মাসে মাসে ওজন বৃদ্ধির হার লক্ষ করার মাধ্যমে বিষয়টা খেয়াল করা যায়।
প্রশ্ন: শীতে নিয়মিত মোজা পরলে পায়ে যে দুর্গন্ধ হয়, তা কীভাবে রোধ করা যায়?
উত্তর: শীতকালে সাধারণত মোজা ও বন্ধ জুতা বেশি পরা হয়। এ জন্য পায়ে বাতাস কম লাগে ও পায়ে দুর্গন্ধ হয়। এটি রোধ করতে প্রথমত, পা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মোজা নিয়মিত পরিবর্তন ও পরিষ্কার করতে হবে। এতে উপকার না পেলে প্রতিদিন এক গামলা পানিতে দু-তিনটি পটাশিয়ামের দানা দিয়ে হালকা বেগুনি রঙের দ্রবণ তৈরি করে এর মধ্যে ১৫ মিনিট হাত-পা ডুবিয়ে রাখতে পারেন। তাহলে আর পায়ে দুর্গন্ধ থাকবে না।
প্রশ্ন: গর্ভবতী মায়েদের বাঁ দিকে কাত হয়ে শুতে বলা হয় কেন?
উত্তর: আমাদের পেটের ডান দিকে থাকে বৃহৎ শিরা ইনফিরিয়র ভেনাকাভা, যা শরীরের নিচের অংশ থেকে রক্ত হূৎপিণ্ডে চালান করে। গর্ভকালে ভারী পেট নিয়ে ডান দিকে কাত হয়ে শুয়ে থাকলে এই শিরার ওপর চাপ পড়ে ও রক্ত সংবহন ব্যাহত হয়। তারচেয়ে বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকলে রক্ত সংবহন বাড়ে, ফলে শিশুর শরীরেও রক্ত বেশি সঞ্চালিত হতে পারে, তাছাড়া পায়ে পানি জমাটাও কমে। তাই পাঁচ মাসের পর থেকে মাকে অন্তত কয়েক ঘণ্টা বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকতে বলা হয়।
প্রশ্ন: পানি বেশি খেলে কিডনি ভালো থাকে—এই ধারণা কি ঠিক?
উত্তর: একজন মানুষের পানি কতটুকু খেতে হবে, তা নির্ভর করে তার কাজের ধরন, দেহের আকার, পরিবেশ, আবহাওয়া ইত্যাদির ওপর। আর পানির চাহিদা বোঝার জন্য মস্তিষ্কে আছে পিপাসাকেন্দ্র, যা ঠিক করে দেয় কখন কতটুকু পানি পান করতে হবে। তাই মস্তিষ্ক যতক্ষণ কাজ করছে, ততক্ষণ পানির অভাবে জটিলতা সৃষ্টির অবকাশ নেই। আর পানি বেশি খেলেই যে কিডনি ভালো রাখা সম্ভব, তাও পুরোপুরি ঠিক নয়; যদিও পর্যাপ্ত পানি পান মূত্রের ঘনত্ব স্বাভাবিক রাখে এবং সংক্রমণ রোধ করে। কিন্তু কিডনি খারাপ হওয়ার পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। যেমন: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা কিছু ইমিউন রোগ, যা পানি খেয়ে রোধ করা সম্ভব নয়।
প্রশ্ন: বিদ্যালয়ে শাস্তি হিসেবে শিশুদের মারধর করলে কী কী সমস্যা হতে পারে?
উত্তর: প্রথমত বিদ্যালয়ে যেতে অনীহা, যাওয়ার সময় কান্নাকাটি, বিশেষ কোনো শিক্ষকের প্রতি ভয় (ফোবিয়া) হয়। কারও কারও কনভারশন
ডিসঅর্ডার (যেমন: হঠাৎ পেটব্যথা, বমি, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো অবস্থা) হতে পারে। আবার কেউ কেউ দীর্ঘমেয়াদি বিষণ্নতায় আক্রান্হতে পারে।
প্রশ্ন: মাখন খাওয়া ভালো নয়, কিন্তু ভোজ্যতেলে তৈরি মার্জারিন তেমন ক্ষতিকর নয়— এই ধারণা কি ঠিক?
উত্তর: ভোজ্যতেলকে যখন বিশেষ রাসায়নিক উপায়ে জমাট করা হয়, তখন এটি ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। এই ট্রান্স ফ্যাট রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বাড়ায় বলে প্রমাণিত হয়েছে। মার্জারিন, কেক, পেস্ট্রি ও বেকারির খাবারে এই উপায়ে ভোজ্যতেল ব্যবহূত হয়। এটি রক্তে চর্বির পরিমাণ বাড়ায় এবং হূদেরাগ, ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদির ঝুঁকি বাড়ায়। তাই মার্জারিন ক্ষতিকর নয় ভেবে বেশি খাওয়া যাবে না।
প্রশ্ন: মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে, এই ধারণা কি ঠিক?

উত্তর: মাসিক বন্ধ হওয়ার সঙ্গে মোটা হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর হরমোনের মাত্রা কমে যায়। এ কারণে হূদেরাগের ঝুঁকি বাড়ে। তা ছাড়া এই বয়স, অর্থাৎ ৪৫ থেকে ৫০ বছর বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বৃদ্ধির ঝুঁকি বাড়ে। তাই এ সময় খাদ্যনিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সঠিক ওজন বজায় রাখা উচিত।  ডা. রোনা লায়লা, বারডেম হাসপাতাল।
প্রশ্ন: নবজাতকের জন্ডিস হলে কি বুকের দুধ খাওয়ানো যাবে?
উত্তর: নবজাতক বা শিশুদের জন্ডিস অনেক কারণেই হতে পারে। সে ক্ষেত্রে সঠিক চিকিৎসা নিতে হবে। কিন্তু কোনো অবস্থায়ই শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা যাবে না। শিশুকে নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পর পর বুকের দুধ খাওয়াতে হবে। বিশেষ করে নবজাতকের ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক জন্ডিসের মূল চিকিৎসাই হচ্ছে শিশুকে নিয়মিত ও পর্যাপ্ত বুকের দুধ খাওয়ানো।
প্রশ্ন: রুটি ও নানরুটি খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি?
উত্তর: অবশ্যই আছে। বাড়িতে তৈরি রুটিতে আটা ও লবণ ছাড়া আর কিছুই নেই। আটায় আঁশ বা ফাইবারও বেশি। কিন্তু নানরুটি তৈরির সময় ময়দা, ঘি বা ডালডা, কলা ইত্যাদি মেশানো হয়। ময়দায় আঁশের পরিমাণও কম। তাই যাঁরা ওজন, শর্করা বা চর্বি কমাতে চান, তাঁদের জন্য হাতে বেলা রুটিই শ্রেয়।
প্রশ্ন: নবজাতক শিশুর দিন-রাতের ঘুমচক্র ঠিক হতে কত দিন সময় লাগে?
উত্তর: জন্মের পর শিশুরা সাধারণত দুই থেকে ছয় মাস বয়স পর্যন্ত দিনে গড়ে ১৪ থেকে ১৬ ঘণ্টা ঘুমায়। পাঁচ-ছয় মাস বয়স হওয়ার পর ঘুমের ছন্দে একটি পরিণত ভাব আসে। শিশুরা রাত জাগলে তাই ধৈর্য না হারিয়ে অপেক্ষা করুন। এমনিতে টানা চার ঘণ্টা ঘুমিয়ে থাকা পর্যন্ত শিশুকে জাগানো উচিত নয়। এর বেশি ঘুমালে হালকা সুড়সুড়ি দিয়ে জাগিয়ে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করুন। পেট ভরে গেলে সে আবারও নিবিড় ঘুমে তলিয়ে যাবে।
প্রশ্ন: সাধারণ ব্যথা ও প্রসব বেদনার মধ্যে কীভাবে ফারাক করা যায়?
উত্তর: গর্ভাবস্থার শেষ দিকে প্রায়ই পেট শক্ত হয়ে কিছু পেটব্যথা হয়। এই ব্যথা কিছু বিশ্রাম নিলে বা ওষুধ খেলে কমেও যায়। কিন্তু প্রসব বেদনা পেছন দিক থেকে সামনে বা তলপেটে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর পর উঠতে থাকে। এর তীব্রতা কমে না বরং বাড়তেই থাকে আর দুই ব্যথার মধ্যবর্তী ফাঁকটুকুও কমতে থাকে। কোনো ওষুধে বা বিশ্রামে চলে যায় না। এমন হলে তবে বুঝতে হবে ব্যথা শুরু হয়েছে। এর সঙ্গে পানি ভেঙে গেলে আর কোনো সন্দেহই থাকবে না।
প্রশ্ন: শীতকালের রোদ ত্বকের জন্য ক্ষতিকর নয়—এই ধারণা কি ঠিক?
উত্তর: ধারণাটি ঠিক নয়। বরং গরমকালের রোদের চেয়ে শীতের রোদে ত্বকের ক্ষতির আশঙ্কা বরং বেশি। রোদের প্রখরতা কম থাকায় শীতের রোদে সবাই একটু বেশি সময় কাটায়। এতে সানবার্ন হওয়ার আশঙ্কা বেশি থাকে। আবার রোদের তীব্রতা কম থাকা এবং বায়ুমণ্ডলে জলীয়বাষ্প কম থাকার কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি অনেকটা সরাসরি ত্বকের সংস্পর্শে আসে যা ত্বকের জন্য ক্ষতিকর। সে ক্ষেত্রে শীতকালের নরম আরামদায়ক রোদেও বাইরে বের হলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত।