Tips Bangladesh

It's Bengali version Popular Tips And Tricks Website

Showing posts with label Questions and answers. Show all posts
Showing posts with label Questions and answers. Show all posts

Nov 3, 2017



প্রায় অর্ধেক প্রাপ্ত বয়স্ক পুরুষ মনে করেন তাদের পুরষাঙ্গ অনেক ছোট । বিশ্বজুড়ে সাধারনত উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে ৪.৭ থেকে ৬.৩ ইঞ্চি। অনেকের মতে পেনিসের গড় দৈর্ঘ্য ৫.১-৫.৯ ইঞ্চি। তবে লিঙ্গের আকার ব্যাক্তি এবং অঞ্চলভেদে অনেক পার্থক্য দেখা যায়। বিরল ক্ষেত্রে পারিবারিক (জেনেটিক) এবং হরমোন জনিত সমস্যার কারনে ৩ ইঞ্চির চেয়েও অনেক ছোট লিঙ্গ দেখা যায়। চিকিত্সা শাস্ত্রে এটি মাইক্রোপেনিস নামে পরিচিত। তবে পেনিস ৪ (চার) ইঞ্চি হলেই স্ত্রীকে অর্গাজম দিতে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয়। অনেকের ক্ষেত্রে প্রোষ্টেইট ক্যান্সার অপারেশান সহ নানা রোগের কারনে লিঙ্গের আকার ছোট হয়ে যেতে পারে।

Sep 30, 2017



অধীনস্থদের কাছ থেকে কাজ যথাযথ ভাবে আদায় করে নেয়া এবং তাদের নিজেদের কাজে সন্তুষ্ট করে রাখতে একটি প্রতিষ্ঠানের বড় কর্তাকে অবশ্যই তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদেরকে অনুপ্রাণিত করতে হবে। এজন্য নিচে ৫টি উপায় উল্লেখ করা হলো।
১) অনুপ্রেরণাদায়ক কাজের পরিবেশ তৈরি করা:
সর্বপ্রথম এমন একটি কাজের পরিবেশ তৈরি করতে হবে, যা আপনার অধীনস্থদের কঠোর পরিশ্রম করতে আগ্রহী করবে। সব সময় এমনটি যেন না হয় যে সকল কর্মকর্তা-কর্মচারী একই স্থানে খোলামেলা পরিবেশে একসাথে কাজ করবে; কারণ কাজে মনোযোগ দেয়ার জন্য অনেক সময় একাকীত্ব ও পৃথক কক্ষের প্রয়োজন হয়। এছাড়াও আপনার প্রতিষ্ঠানের আনুষঙ্গিক বিষয়সমূহ যেমন: দেয়ালের রঙ, আসবাবপত্র ইত্যাদিতে দৃষ্টিনন্দন পরিবর্তন নিয়ে আসতে হবে।
অনুপ্রেরণাদায়ক একটি কাজের পরিবেশ তৈরির জন্য আপনাকে আপনার কাজের স্বচ্ছতা যেমন: অধীনস্থদের সাথে আপনার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশাগুলো নিয়ে আলোচনা করুন এবং সব সময় তাদের উদাহরণ দেয়ার চেষ্টা করুন।
২) ব্যবসায়িক ক্ষেত্রে সফল ব্যক্তিদের আমন্ত্রণ জানানো:
অধীনস্থদের উৎসাহ প্রদান করতে আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তা যারা নিজ নিজ ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন তাদের আমন্ত্রণ করে নিয়ে আসতে পারেন। নিজেকে সফল ব্যক্তি হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করতে তারা যে সকল উপায় অবলম্বন করেছেন তা আপনার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের পেশা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তাদের উন্নত করতে আপনি অত্যন্ত কম খরচে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে তাদের উৎসাহ প্রদান করতে পারেন। এক্ষেত্রে কৌশল হিসেবে প্রশিক্ষণের সাথে বিনামূল্যে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করতে পারেন। মনে রাখবেন, এতে আপনার ক্ষতির কোন সম্ভাবনা নেই বরং লাভই বেশী হবে।
৩) অধীনস্থদের সাথে আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা:
আপনার প্রতিষ্ঠানের মূলধন, বিনিয়োগ, আয়, ব্যয়, লাভ, ক্ষতি ইত্যাদি বিষয় নিয়ে আপনার অধীনস্থদের সাথে খোলামেলা আলোচনা করুন। আপনি চিন্তাও করতে পারবেন না তাদের উদ্বুদ্ধ করতে এটা কত কার্যকর ভাবে কাজ করতে পারে।
৪) প্রণোদনা (Incentive) দান করুন:
কর্মক্ষেত্রে আপনার অধীনস্থদের উদ্দীপনা সৃষ্টির জন্য আপনি তাদের প্রণোদনা দিতে পারেন। তাদের দক্ষতা ও নিষ্ঠার জন্য পদোন্নতি প্রাপ্তির উপলক্ষে কোন অনুষ্ঠান উদযাপন থেকে শুরু করে এ প্রণোদনা হতে পারে তাদেরকে কেবলমাত্র সাদামাটা ধন্যবাদ বলা পর্যন্ত। আপনি আপনার অধীনস্থদের “মাসের সেরা কর্মকর্তা / কর্মচারী” পুরষ্কার দিতে পারেন। তারা যে প্রশংসার যোগ্য তাদের আপনি সে প্রশংসাই করা উচিৎ।
৫) আপনার অধীনস্থদের সাথে নিয়মিত কথা বলুন:
আপনার অধীনস্থদের বিরক্তি বোধ তাদের অনুপ্রাণিত না হওয়ার পিছনে একটা কারণ হতে পারে। তাই কাজের ক্ষেত্রে তাদের পরামর্শ গ্রহণ করুন, কিভাবে কাজটিকে আরো আকর্ষণীয় করা যায় তা একটু ভেবে দেখুন, আপনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে আরো বাস্তবসম্মত করে তুলন। আপনার প্রতিষ্ঠানের এমন লক্ষ্য ও উদ্দেশ্য থাকা ঠিক হবে না যা বাস্তব সম্মত নয়।
প্রশ্ন: জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব নবজাতকের চুল ফেলে দেওয়া উচিত—এ ধারণা কি ঠিক?
উত্তর: মাতৃগর্ভে শিশু যে উষ্ণতায় থাকে, বাইরে তা পায় না ও পরিবেশের তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগে। ত্বকের প্রায় এক-তৃতীয়াংশ মাথার চুল দিয়ে ঢাকা থাকে ও তাপ সংরক্ষণ করে। কমপক্ষে দেড় মাসের আগে চুল না ফেলাই ভালো। এ চুল অপবিত্র—এমন ধারণাটি কুসংস্কারমাত্র। প্রয়োজনে স্বাভাবিক জন্মের তিন দিন পর এবং কম ওজনের কম সময়ে ভূমিষ্ঠ শিশুর এক মাস পর গোসল দিয়ে মাথার চুল পরিষ্কার করে দিতে হবে।
প্রশ্ন: রুটি খেলে বেশি কোষ্ঠকাঠিন্য হয়—এই কথা কি ঠিক?
উত্তর : অনেকেই বলেন, ভাত খেলে কাষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না কিন্তু রুটি খেলেই হয়। এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভাত ও আটাতে একই উপাদান প্রায় একই পরিমাণে থাকে। আঁশ বা ফাইবার আটায় বিশেষ করে লাল আটায় বেশি এবং এটি বরং কোষ্ঠকাঠিন্য দূর করতেই সহায়ক। তবে রুটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও পানি পান করা উচিত।
প্রশ্ন: সন্তান ধারণের নয় মাস সময়ে স্বাভাবিক কতটুকু ওজন বৃদ্ধি পতে পারে?
উত্তর: স্বাভাবিকভাবে গর্ভধারণের পুরো সময়ে গর্ভস্থ শিশু, বড় হয়ে যাওয়া জরায়ু, জরায়ুর পানি ইত্যাদি মিলে দেহের ওজন আগের চেয়ে ১০ থেকে ১২ কেজি বৃদ্ধি পাওয়ার কথা। ১০ কেজির কম হলে বুঝতে হবে মা বা শিশু অপুষ্টিতে ভুগছে বা শিশু খুব ছোট। আবার ১৫ কেজির বেশি বেড়ে যাওয়াও অস্বাভাবিক। মাসে মাসে ওজন বৃদ্ধির হার লক্ষ করার মাধ্যমে বিষয়টা খেয়াল করা যায়।